রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক সরকারের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়ে দিয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকারের সময় কার্যকর কোনো অগ্রগতি হয়নি। সেই জায়গা থেকে বিএনপির রোহিঙ্গা সমস্যা সমাধানের অভিজ্ঞতা রয়েছে। আমরা আগেও দুইবার সফলভাবে কাজ করেছি। তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল।’

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “বর্ডার এলাকায় এখন অত্যন্ত ভলাটাইল ও ভালনারেবল অবস্থা বিরাজ করছে। এই বাস্তবতা মাথায় রেখে আমাদের রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version