১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
অপরাহ্ণ ১২:১১, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিস্টিয়ানো রোনালদোর চোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আল নাসর কোচ জর্জে জেসুস। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, পর্তুগিজ তারকা শিগগিরই মাদ্রিদে নিজের ব্যক্তিগত থেরাপিস্টের কাছে চিকিৎসার জন্য যাত্রা করবেন। ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। এ মুহূর্তে এমন খবরে শঙ্কা তৈরি হয়েছে বিশ্ব আসরটিতে তার অংশগ্রহণ নিয়ে। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। বর্তমান মৌসুমে তার ফর্মটাও দুর্দান্ত যাচ্ছে। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের চলমান আসরে ২২ ম্যাচ খেলে ২১ গোল করেছেন ৪১ বছর বয়সী এ তারকা। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব মিলিয়ে তার মোট গোল এখন দাঁড়িয়েছে ৯৬৬। ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি মাত্র ৩৪ গোল দূরে রয়েছেন। তবে মাইলফলক পূরণের পথে তিনি এখন বাধার মুখে পড়েছেন। নিশ্চিতভাবে থাকছেন না নেওমের বিপক্ষে আল নাসরের পরবর্তী ম্যাচে। দ্রুত সুস্থ হতে শিগগিরই মাদ্রিদ যাবেন তিনি। যেখানে তার বিশ্বস্ত ফিজিওথেরাপিস্টরা পূর্ণ চিকিৎসা করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালনোর চোটের অবস্থা ও চিকিৎসা নিয়ে আল নাসর কোচ জেসুস বলেন, ‘ক্রিশ্চিয়ানোর চোটের মাত্রা আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তাই তাকে বিশেষ চিকিৎসার জন্য স্পেন পাঠানো হচ্ছে।’

Share.
Leave A Reply

Exit mobile version