পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফল প্রকাশ পেতে শুরু করেছে। সর্বশেষ একাধিক বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচনে রাজ্যের ক্ষমতা হারাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জরিপে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি বড় ধরনের জয় পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টুডেজ চাণক্য তাদের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে।
সেখানে দেখা যাচ্ছে, বিজেপি এবার পশ্চিমবঙ্গে বিশাল জয় পেতে যাচ্ছে। এই সমীক্ষায় বিজেপিকে ১৯২টি (± ১১) আসন পাওয়ার আভাস দেওয়া হয়েছে এবং তাদের ভোটের হার হতে পারে ৪৮ শতাংশ (± ৩%)।


