সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নির্দেশে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এক কর্মকর্তা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়ে তিনি জানান, ১৮ জুলাই রাতে আইটিসি অপারেটরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করা হয় এবং ২৩ জুলাই পর্যন্ত তা বন্ধ ছিল। পরে সীমিত আকারে কিছু জায়গায় ইন্টারনেট চালু করা হয় এবং ৩১ জুলাই পুরোপুরি চালুর নির্দেশ দেওয়া হয়।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছেলে সজীব ওয়াজেদ জয়-কেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনের তথ্য গোপনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version