যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরানের অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে সেন্টকম জানিয়েছে, হামলা এখনও অব্যাহত।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, “মার্কিন বাহিনী অত্যন্ত নিখুঁত নিশানার সমরাস্ত্র (প্রিসিশন মিউনিশন) ব্যবহার করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।”

Share.
Leave A Reply

Exit mobile version