বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল কার্যক্রমকে সুরক্ষিত রাখতে প্রায় ৬৭০ কোটি টাকার একটি বড় সাইবার নিরাপত্তা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সাইবার সুরক্ষা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ‘সাইবার ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তৃণমূল পর্যায়েও সাইবার সচেতনতা ও নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ প্রকল্পটি হাতে নিয়েছে। স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত তিন বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) এরই মধ্যে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে সহায়তা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা করার প্রস্তাব করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version