মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’-কে ‘সম্পূর্ণ বেআইনি ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছে সরকারি দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা। এ আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে ইউনূস সরকারের ১৮ মাসের শাসনকালে রাজনীতি ধ্বংসের একটি চিত্র পাওয়া যায়। রাজনৈতিক সংস্কারের নামে ইউনূস সরকার দেশের জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, তা এখন জাতীয় সংসদে আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আর বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছিলেন ড. ইউনূস।
অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতারণা আজ জাতির সামনে উন্মোচিত হয়েছে। আর্থিক খাতে সংস্কারের নামে তিনি দেশের অর্থনীতি রীতিমতো ধ্বংস করেছেন।
সর্বশেষ:
- বিয়েটা আর করতে হলো না: পরীমনি
- কান্নাভেজা চোখ লুকিয়ে মহা তারকার বিশ্বকাপ অভিযান শেষ।
- বিশ্ব দেখলো মেসির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি
- তৃতীয় বিয়ে সারলেন আমির খান
- রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট
- এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী
- সব সরকারি হাসপাতালে ৩১ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
- সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন বুবলী,ফিরছেন ক্যামেরার সামনে
৩১ জুলাই, ২০২৬
|
পূর্বাহ্ণ ০১:০৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ


