প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও আইজিপিকে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মির্জা গালিব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে মির্জা গালিব বলেন, “আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টার আগে অফিস করতে চলে আসেন, প্রধান বিরোধীদলীয় নেতা রাস্তা পরিষ্কার করতে নিজের হাতে ঝাড়ু দেন, আইজিপি মধ্যরাতে নিজেই টহল দিতে চলে যান; আর এই দিকে ধর্ষণের বিচার চাওয়ার ‘অপরাধে’ কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা!”

তিনি আরো বলেন, ‘মাননীয়রা, আপনারা এই সব নাটক বাদ দেন প্লিজ, কাজ করতে শুরু করেন। মানুষের নিরাপত্তা আর জীবন নিয়ে আপনাদের ছিনিমিনি খেলার জন্য জুলাইয়ে তরুণ-তরুণীরা রক্ত দেয় নাই।

Share.
Leave A Reply

Exit mobile version