ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে আসা এক ভয়াবহ ঝড়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের। রয়টার্স লিখেছে, মৌসুমি বৃষ্টি আসার আগে মার্চ থেকে জুন পর্যন্ত গরমের সময়ে ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে প্রায়ই ঝড়বৃষ্টির দেখা মেলে। কিন্তু বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও অনেক অনেক বেশি হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।


