জ্বালানি তেল দিয়ে চলতে থাকা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাাড়িয়ার সুলতানপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজীব রহমান।
তিনি জানান, চেকপোস্টে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় তল্লাশির সময় সংকেত দিলে ওই প্রাইভেট কারের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।এ সময় এর গ্যাস সিলিন্ডারে বিশেষভাবে লুকানো ২১ কেজি উদ্ধার করা হয়।
গাড়িটি জ্বালানি তেল দিয়ে চালানো হচ্ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


