মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করার দাবি এবং তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত শুক্রবার (২৭ মার্চ) অনলাইনে প্রকাশ করেছে ইরানভিত্তিক হ্যাকাররা।

এ সাইবার হামলার পেছনে ‘হানদালা’ নামের একটি হ্যাকার গোষ্ঠী জড়িত বলে জানা গেছে। তাদের দাবি, প্যাটেল এখন হ্যাকের শিকার ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।

রয়টার্স জানিয়েছে, হ্যাকারদের প্রকাশ করা ইমেইলগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। পর্যালোচনায় দেখা গেছে, আপলোড করা তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের তথ্যের মিশ্রণ রয়েছে।

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি। এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হ্যাকাররাও যোগাযোগের জবাব দেয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version