ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেছেন, তাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা এটি শুরু করিনি। আমরা কূটনীতি চেয়েছিলাম। মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়। এসমাইল বাঘাই বলেন, সময় শেষ হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে। যা শুরু হয়েছে তা শিগগির ইউরোপকে আক্রান্ত করবে। যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসন যে আগুন জ্বালিয়েছে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ইউরোপের সব নীতিই দ্বিমুখী। আইন লঙ্ঘন, নৈতিক নীতি বা জাতিসংঘের সংবিধান ভঙ্গ করলে তার প্রভাব পৃথিবীর প্রতিটি মানুষের উপর পড়বে। ইউরোপীয় দেশগুলো যদি এটি বোঝে, তারা নিশ্চিতভাবেই তাদের নির্লিপ্ততার অবস্থান থেকে বেরিয়ে আসবে।

Share.
Leave A Reply

Exit mobile version