দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন। মন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে পৌঁছায়। তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে সৃষ্ট সংকট কাটাতে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকা আনা হয়েছে। এছাড়া নিয়মিত মজুদের কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল।

হাম, রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি এ চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version