মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। পাল্টাপাল্টি এই হামলার জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে এবং কয়েকটি দেশ সতর্কতামূলকভাবে আকাশপথ বন্ধ ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা Council on Foreign Relations–এর তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে অন্তত ১৯টি স্থানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এবং বর্তমানে সেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন আছেন। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঘাঁটিগুলো আকাশ ও নৌ অভিযান, রসদ সরবরাহ এবং গোয়েন্দা কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
সর্বশেষ:
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
১৯ এপ্রিল, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:০৯, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


