১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
অপরাহ্ণ ১২:০০, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শেষ হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন যে অভিযান শুরু হয়েছে, তা প্রতিরক্ষামূলক অভিযান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যগুলো অর্জন করে ফেলেছে বলেও দাবি করেন রুবিও। মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে আছেন। এ কারণে মঙ্গলবার রুবিও হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যা বিরল ঘটনা।

সংবাদ সম্মেলনে রুবিওর দেওয়া বক্তব্যকে অনেকে কংগ্রেসের সমালোচনার জবাব হিসেবে দেখছেন। কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ আইন-এর শর্ত লঙ্ঘন করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version