বাংলাদেশ পুলিশের ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দক্ষতা : প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।
বয়সসীমা
২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও গ্রেড
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময় : ৮ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে এই আবেদন।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে। যারা শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ হবে, তাদের জন্য পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে।


