রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ।উদ্ধার অভিযান বন্ধ হবে না। নদীর অনেকখানি জায়গাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে ঠিক কতজন ছিলেন সঠিকভাবে বলা যাচ্ছে না।
তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। নিহত ১৬ জনের মধ্যে ১ জন নারী ও পাঁচজন পুরুষ।
এর আগে রাত পৌনে ১২টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হয়। এসময় একের পর এক মরদেহ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version