১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
অপরাহ্ণ ১২:১০, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউসে’ প্রতি বছরের মতো আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এবছর স্থগিত করা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত সরকারের আরোপিত নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৮ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কুয়েত সরকার আসন্ন ঈদের ছুটিতে সকল প্রকার নাট্যানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠান এবং জনসমাগমমূলক আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এবছর ‘বাংলাদেশ হাউসে’ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। অনিবার্য পরিস্থিতির জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক দুঃখপ্রকাশ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version