সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি। আগে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ৫০ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে বিনা উইকেটে ৮৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সর্বশেষ:
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
১৯ এপ্রিল, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:০৭, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


