জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল সোমবার (১৮ মে)। এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে সালমান এফ রহমানের সঙ্গে শেখ রেহানার একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে। কথপোকথনটি ছিল ২০২৪ সালের ৫ আগস্টের। ওইদিন ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিনই বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্যদেরও দেশ ছাড়ার তাগিদ দেন তারা। ফোন করেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও। তাদের একজন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে দ্রুত ‘সেইফ জোনে’ যেতে কল করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। আর সেই ফোনালাপটি উঠে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সর্বশেষ:
- বিয়েটা আর করতে হলো না: পরীমনি
- কান্নাভেজা চোখ লুকিয়ে মহা তারকার বিশ্বকাপ অভিযান শেষ।
- বিশ্ব দেখলো মেসির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি
- তৃতীয় বিয়ে সারলেন আমির খান
- রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট
- এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী
- সব সরকারি হাসপাতালে ৩১ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
- সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন বুবলী,ফিরছেন ক্যামেরার সামনে
৩১ জুলাই, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৩:৪৯, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ


