সোমবার (১৮ মে) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন এই দাম আজ (সোমবার) মধ্যরাত থেকে কার্যকর হবে। যা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গত ২২ ফেব্রুয়ারি জারি করা বিইআরসি আদেশ নম্বর: ২০২৬/০২ এর অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী ১৩ এপ্রিল ২০২৬ থেকে ১২ মে ২০২৬ মাসে প্রকাশিত ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড় এবং মে ২০২৬ মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(ঘ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহকদের জন্য বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version